সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২

বিতর্কিত ছবির প্রতিবাদে কাবুল বিমান বন্দরে আত্মঘাতী হামলা, নিহত ১২

নিউজ ডেস্ক, নিউদিল্লি, ১৭ ই সেপ্টেম্বর(www.bengalinews.net)- বিতর্কিত ছবির প্রতিবাদে কাবুল বিমান বন্দরে আত্মঘাতী হামলার ঘটনায় উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। ইতিমধ্যেই বিভিন্ন দেশে এই বিতর্কিত ছবিটির ক্লিপিংস ইন্টারনেট থেকে ডিলিট করে দেয়া হয়েছে। বিতর্কিত ছবির প্রতিবাদে কাবুল আর্ন্তজাতিক বিমান বন্দরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটাল জঙ্গি সংগঠন হিজব-ই-ইসলামি। বিস্ফোরণে অন্তত বারো জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নয় জনই বিদেশি। আজ সকালে একটি মিনিবাসে আত্মঘাতী হামলা চালায় জঙ্গি সংগঠন হিজব-ই-ইসলামি। বিতর্কিত ছবির প্রতিবাদেই এই হামলা বলে সংগঠনের তরফে দাবি করা হয়েছে। মিনিবাসের মধ্যে রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার পাইলটেরা ছিলেন। তাঁদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন আট জন আফগান শ্রমিক আহত হয়েছেন। দুজন পুলিস কর্মীও গুরুতর জখম হয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন