বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি কাসভের

নিউজ ডেস্ক, নিউদিল্লি, ১৮ই সেপ্টেম্বর(www.bengalinews.net)- শেষপর্যন্ত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে প্রাণভিক্ষার আর্জি জানাল ২৬/১১ কাণ্ডে ধৃত হামলাকারী আজমল কাসভ। আর্থার রোড জেলের কর্তৃপক্ষ কাসভের তরফে ওই আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে। জেল সূত্রে খবর, তিনদিন আগে সুপ্রিম কোর্টের রায়ের প্রতিলিপি পৌঁছয় কাসভের হাতে। এরপরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি পাঠানো হয়। ২৬/১১ কাণ্ডে দশ পাক জঙ্গির মধ্যে একমাত্র কাসভকেই জীবিত গ্রেফতার করা হয়। সেই থেকেই এই পাক জঙ্গি কঠোর নিরাপত্তায় মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি। গত ২৯ অগাস্ট নিম্ন আদালতের ফাঁসির আদেশ বহাল রাখে দেশের শীর্ষ আদালত। এর আগে, ২০১০ সালের ৬ই মে মুম্বই হামলায় একমাত্র ধৃত পাকিস্তানি জঙ্গি ২৫ বছরের আজমল কাসভের প্রাণদণ্ডের আদেশ দিয়েছিল মুম্বইয়ের বিশেষ 'অ্যান্টি টেরর' আদালত। মুম্বই হাইকোর্টও সেই রায় বহাল রাখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন