শনিবার, ২৫ আগস্ট, ২০১২

উত্তরপূর্বে নেসোর বনধ ৬ই সেপ্টেম্বর

নিউজ ডেস্ক, গুয়াহাটি, ২৫ আগস্ট(www.bengalinews.net)- দক্ষিণ ভারত সহ দেশের বিভিন্ন রাজ্যে উত্তর পূর্বের পড়ুয়াদের উপর অত্যাচারের প্রতিবাদে আগামী ৬ই সেপ্টেম্বর উত্তর পূর্ব বনধের ডাক দিয়েছে নর্থ ইষ্ট স্টুডেন্ট অরগানাইজেশান(নেসো)। তবে বনধের বাইরে থাকবে গুয়াহাটি। সেদিন গুয়াহাটিতে বিশাল প্রতিবাদ মিছিল করবে নেসো। উত্তরপূর্বের সব কয়টি ছাত্র সংগঠন এই প্রতিবাদ মিছিলে পায়ে পা মেলাবেন বলে জানিয়েছে নেসো। গুয়াহাটিতে সাংবাদিকদের নেসো'র সভাপতি সমূজ্জল ভট্টাচার্য জানিয়েছেন, অসমে হিংসা চলাকালীন বহিঃরাজ্যে থাকা উত্তরপূর্বের ছাত্রছাত্রীদের যে হুমকি দেয়া হয়েছে তা মোটেও সহ্য করা হবেনা। এছাড়া ফিরে আসাদের ফের বিনা টিকিটে ট্রেনে ফিরে যাওয়ার ব্যাবস্থা করে দিতে হবে সরকারকে। এছাড়া বহিঃরাজ্যে থাকা এই উত্তরপূর্বের ছেলেমেয়েদের জন্য বিশেষ নিরাপত্তা ও আইন প্রণয়ন করারও দাবী জানিয়েছে সংস্থা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন