সোমবার, ২০ আগস্ট, ২০১২

আজ খুশির ইদ

নিউজ ডেস্ক, নিউদিল্লি, ২০ আগস্ট(www.bengalinews.net)- আজ খুশির ইদ। পবিত্র রমজান মাস শেষে ইদ-উল-ফিতর উত্সবে আজ মাতোয়ারা বিশ্বের আপামর মুসলিম ধর্মাবলম্বী মানুষ। নতুন পোষাক। মিষ্টিমুখ। রকমারি রান্না, শেমাই আজ ঘরে ঘরে। সম্প্রীতির উত্সবে সামিল ৮ থেকে ৮০। ইদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং। অন্যদিকে ইদ উপলক্ষে অসমে আঁটোসাটো নিরাপত্তা জারি রয়েছে। কোকড়াঝাড়, ধুবরি, চিরাংয়ে অতিরিক্ত সতর্কতা জারি করেছে তুণ গগৈ সরকার সরকার। সম্প্রীতির উত্‍সব ইদে সর্বত্র শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। সাম্প্রতিক গোষ্ঠীসংঘর্ষের প্রেক্ষিতে ইতিমধ্যেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে এক হাজার কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মুসলিম শরণার্থীদের ক্যাম্পে অথবা নিকটবর্তী ইদগায় নমাজ পড়তে অনুরোধ করেছে প্রশাসন। অসম-বাংলাদেশ সীমান্ত ও গুয়াহাটিতে বাড়তি ৮ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ঘরছাড়া বোড়োদের শরণার্থী শিবিরগুলিতেও। গত ৩ দিনে বেঙ্গালুরু থেকে উত্তর ভারতের রাজ্যগুলিতে ব্যাপক হারে ফিরে যাচ্ছেন মানুষ। পরিস্থিতির দিকে নজর রেখে ১৭,০০০ পুলিসকর্মী, তিন কোম্পানি সিআরপিএফ ও তিন প্ল্যাটুন র‌্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে শহরজুড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন