শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১২

২৯ ফেব্রুয়ারি থেকে আগরতলা বই মেলা শুরু

আগরতলা,২৫ ফেব্রুয়ারি (www.bengalinews.net)- আগামি ২৯ ফেব্রুয়ারি থেকে আগরতলা শিশু উদ্যানে শুরু হচ্ছে ৩০ তম আগরতলা বই মেলা। আজ রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী অনিল সরকার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এই আগরতলা বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়াও থাকবেন রাজ্যের বাণিজ্য মন্ত্রী জীতেন্দ্র চৌধুরী। বই মেলা চলবে ১১ই মার্চ পর্যন্ত। এই বছর কলকাতার ৫৩ টি প্রকাশনী সংস্থা, অসমের ১০ টি প্রকাশনী, নিউ দিল্লির ৭ টি প্রকাশনী এবং বাংলাদেশের একটি প্রকাশনী সংস্থার স্টল থাকবে। স্থানীয় প্রকাশকদের মোট ৭৬ টি স্টল থাকবে। তথ্য সংস্কৃতি দপ্তরের নির্দেশক শান্তুনু দাস জানিয়েছেন, প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, আলোচনা ও কবি সম্মেলন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন