শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১২
২৮ এর ধর্মঘট কে ঘিরে ত্রিপুরায় প্রচার তুঙ্গে, ২০১৩ নির্বাচনে ক্ষমতায় আসছে কংগ্রেসইঃ রতন
আগরতলা, ২৫ ফেব্রুয়ারি (www.bengalinews.net)- আগামি ২৮
ফেব্রুয়ারির সাধারন শ্রমিক ধর্মঘট কে ঘিরে ত্রিপুরায় জোর প্রচার চালাচ্ছে ডান বাম
সব শ্রমিক সংগঠন গুলিই। শাসক দল ইতিমধ্যেই ২৮ ফেব্রুয়ারির ধর্মঘটকে সফল
করতে সারা রাজ্য ব্যাপী প্রচার শুরু করেছে। আজ বাম শ্রমিক সংগঠন গুলি ত্রিপুরার
জিরানীয়ায় এই বন্ধের সমর্থনে প্রচার চালায়। এক বাম শ্রমিক নেতা বেঙলি নিউজ ডট
নেট কে জানায়, সারা দেশের সাথে ত্রিপুরায়ও ২৮ ফেব্রুয়ারি ধর্মঘট হবে সর্বাত্মক।
এদিকে বিরোধী দল কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠন গুলিও প্রচার শুরু করেছে
২৮ ফেব্রুয়ারির ধর্মঘটকে সফল করতে। আগরতলায় আই এন টি ইউ সি'র রাজ্য
সম্মেলনে রাজ্যের বিরোধী নেতা রতন লাল নাথ বলেন, বামফ্রন্ট সরকারের আমলে
রাজ্যের শিল্প, বাণিজ্য, শ্রমিক স্বার্থ চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্থ। মানুষ এর জবাব দেবে
আগামি ২০১৩র বিধানসভা নির্বাচনে। ২০১৩' সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসই
ক্ষমতায় আসবে ত্রিপুরায়। মানুষ এবার যোগ্য জবাব দেবে শাসক দল সিপিআইএম কে।
সবমিলিয়ে আগামি ২৮ ফেব্রুয়ারি রাজ্যে ধর্মঘট যে সর্বাত্মক হচ্ছেই তা আর বলার
অপেক্ষা রাখেনা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন