শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

মেধাবী গৌতমের মৃত্যুর অন্তরালে নেই তো কোন ড্রাগ মাফিয়ার হাত!

আগরতলা, ২২ সেপ্টেম্বর- এস পি(Spasmo Proxybon)সাধারণত দেয়া হয়ে থাকে গর্ভবতী মহিলাদের প্রসব ব্যাথা কমানোর জন্য। কিন্তু আজকের প্রজন্মের কাছে এই এস পি ট্যাবলেটটিই সবচেয়ে বেশী স্মার্ট নেশা। হাত বাড়ালেই পাওয়া যায়। একটি, দুটি, তিনটি এরপর কিন্তু শরীরের সমস্ত স্নায়ু অবশ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। এরপর স্বপ্নে বিভোর একটি মানুষ আস্তে আস্তে হেলে পড়ে মৃত্যুর দিকে। ইঞ্জিনিয়ারিং পাঠরত মেধাবী ছাত্র গৌতম চৌধুরী গত বছর দুই তিনেক ধরে কুসঙ্গে পড়েছিল এটা সত্যি ঘটনা। গৌতমকে বাঁচাতে সেজন্য চেন্নাইয়ের একটি ভালো কলেজ থেকে তাকে নিয়ে আসা হয় আগরতলায়। কিন্তু হঠাৎ একদিন জেদ ধরে গৌতম কলকাতায় পড়তে যাবে। গৌতমের কাকা দিলিপ চৌধুরী বলেন, তারই সহপাঠী একটি মেয়ের কারনেই সে আবার ছুটে যায় কলকাতায়। মেয়েটির সঙ্গে স্কুল জীবন থেকেই তার সম্পর্ক। মেয়েটিও কলকাতার একটি কলেজে ডেন্টাল পড়ছে। মেয়েটির জেদ গৌতম ইঞ্জিনীয়ার না হলে তার সাথে সম্পর্ক রাখবে না। গৌতমের জেদ আর মেয়েটির এই ইচ্ছায় সায় দিয়ে গৌতমকে কলকাতার একটি কলেজে ভর্তি করে দিয়ে আসে তার বাবা, একটি বাড়িও ভারা করে দেয় বনহুগলির অরবিন্দ সরণীতে। মাস ছয়েক ধরে অরবিন্দ সরণীর ঐ ভাড়া বাড়িতেই আগরতলারই এক বন্ধু রাহুল ঘোষের সঙ্গে একই রুমে থাকতো গৌতম। মেয়েটিও জানত গৌতমের সব খবর। তবু সব ঠিকঠাকই চলছিল। এরই মধ্যে গত ১৯ সেপ্টেম্বর ভোর পাঁচটায় গৌতমের আগরতলার বাড়িতে প্রথম ফোন আসে রাহুলের। রাহুল জানায় গৌতমের কোন সারা শব্দ নেই। সঙ্গে সঙ্গেই গৌতমের বাবা রাহুলকে বলে তারাতারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রাহুল জানায় তার কাছে টাকা নেই, টাকা পাঠানোর জন্য। বিষ্ণুবাবু বলেন, আমি রাহুলকে বলি যাতে ওকে তারাতারি হাসপাতালে নিয়ে যায়। আমি সকালের ফ্লাইটেই এসে সব ব্যাবস্থা করবো বলে জানাই। রাহুল বলে তার কাছে টাকা নেই টাকা পাঠাতে। এরপর আর কোন কন্টাক্ট নেই। গৌতমের ফোন বেজেই চলেছে। এরপর থেকে গৌতমের মোবাইল ফোন বেজেই গেছে শুধু। খবর সকাল সাতটা নাগাদ রাহুল তার বাড়ির মালিক কে জানায় গৌতম নড়াচড়া করছে না। ততক্ষণে গৌতম নিহত। পুলিশে খবর দেয়া হয়। বরানগর থানার পুলিশ এসে একটি অস্বাভাবিক মৃত্যুর কেস নিয়ে (UD Case no. 78/12 dated 19-09-12) মৃতদেহ পাঠিয়ে দেয় আর জি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য। গৌতমের পরিবারের দাবী, এই এস পি জাতীয় অতিরিক্ত ট্যাবলেট খাইয়েই হত্যা করা হয়েছে গৌতম কে। গৌতমের কাকা দিলিপবাবুর দাবী, এতদিন ধরে সম্পর্ক রেখেও আজ ডাহা অস্বীকার করছে মেয়েটি, যে তার সঙ্গে কোন সম্পর্ক ছিলনা। গৌতমের রুমমেট রাহুল ভোর পাঁচটায় বিষ্ণুবাবুর সাথে সাথে ফোন করেছিল ঐ মেয়েটিকেও। সব মিলিয়ে মেধাবী ছাত্র গৌতমের মৃত্যু নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। কারন সাধাসিধে ছেলে হিসেবেই তাকে চেনে সবাই। প্রশ্ন উঠেছে গৌতমের ল্যাপটপ এবং মোবাইল থেকে সমস্ত ডকুমেন্টস এবং ডাটা ডিলিট করে দেয়া হয়েছিল। কিন্তু পরে সেই ল্যাপটপ এবং মোবাইল থেকেই প্রচুর তথ্য উদ্ধার হয়েছে যা যথেষ্টই চাঞ্চল্যকর। ধারনা করা হচ্ছে এই হত্যাকাণ্ড শুধু একটি নিছক প্রেমঘটিত হত্যাকান্ডের ঘটনা নয়। ড্রাগ স্মাগলারদেরও হাত থাকতে পারে এর পেছনে। এখন অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের। কারন তার ল্যাপটপ থেকে উদ্ধার হওয়া ইমেল এড্রেস এবং বেশ কিছু তথ্য কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। যেমন এডিক্টেড ফ্রেন্ডসশীপ নামে একটি গ্রুপের মেম্বার এবং আরও কিছু তথ্য যা তদন্তের স্বার্থে এখুনি জানানো হচ্ছে না। যা যথেষ্টই চাঞ্চল্যকর। (চলবে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন