বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২
বামফ্রন্ট ও বিজেপির ডাকা বন্ধে দেশ জুড়ে মিশ্র সাড়া, বিক্ষিপ্ত সংঘর্ষের খবর
নিউজ ডেস্ক, নিউদিল্লি, ২০ই সেপ্টেম্বর(www.bengalinews.net)- বিজেপি এবং বামেদের ডাকা বন্ধে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। বামফ্রন্ট এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে বন্ধে সাড়া পড়লেও কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে স্বাভাবিক জনজীবন।
বামশাসিত দেশের একমাত্র রাজ্য ত্রিপুরায় এই বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে। স্কুল, কলেজ, বাজার হাট, অফিস কাছারি সবই বন্ধ। আগরতলায় কংগ্রেস কর্মী সমর্থকরা কোথাও কোথাও বন্ধের বিরুদ্ধে পিকেটিং করলেও জনজীবন স্তব্ধ। সাধারণ মানুষ আরেকটি ছুটির দিন কাটাচ্ছে ঘরে বসেই। কোথাও থেকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে পশ্চিমবঙ্গে ছবিটা সম্পূর্ণ উল্টো। বিরোধী বামফ্রন্ট নিজেদের জনপ্রিয়তা এবং দলকে চাঙ্গা করতে আজ রাজ্যজুরে পিকেটিং চালিয়েছে বন্ধের সমর্থনে। ডিজেলের মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসে ভর্তুকি ছাঁটাইয়ের প্রতিবাদে বামেদের ডাকা ১২ ঘণ্টার বন্ধে পশ্চিমবঙ্গে ব্যাপক প্রভাব পড়েছে। সকাল থেকেই স্তব্ধ জনজীবন। সারা রাজ্যে ব্যাহত রেল চলাচল। শিয়ালদহ মেন ও দক্ষিণ শাখায় অবরোধ। এখনও পর্যন্ত দুরপাল্লার ৭টি ট্রেন শিয়ালদহ পৌঁছেছে। ধর্মঘটের জেরে বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর পাওয়া গেছে কোথাও কোথাও। উত্তেজনা ছড়িয়েছে নৈহাটিতে। তৃণমূল কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে ধর্মঘটীদের মারধরের অভিযোগ উঠেছে। আহত হয়েছেন ১ মহিলা সহ ১২ জন।
সকাল থেকেই বিভিন্ন রেলস্টেশনে অবরোধ চলছে। অবরোধ কাজিপাড়া, মধ্যমগ্রাম, বিশরপাড়া স্টেশনেও। বন্ধ রয়েছে দোকানপাট। চলছে না বেসরকারি বাস। স্তব্ধ শিল্পাঞ্চল।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন