বুধবার, ১৫ আগস্ট, ২০১২

পুলিশের জঘন্য অত্যাচারের আরেক নজীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ই আগস্ট(www.bengalinews.net)- পুলিশের জঘন্য অত্যাচারের আরেক নজীর আজ প্রত্যক্ষ করলো ত্রিপুরা বাসী। মোহনপুরের জনৈকা মূক বধির জুবতিকে ধর্ষণ করে বলে অভিযোগ লেফুঙ্গা থানার লক্ষীপাড়ার বাসিন্দা কার্ত্তিক দাস (২৬)। এনিয়ে গত কদিন যথেষ্ট উত্তপ্ত ছিল মোহনপুর এলাকা। গতকালই মেয়েটির পরিবারের তরফে লেফুঙ্গা থানায় মামলা করা হয়। এরপর থেকেই অভিযুক্ত কার্ত্তিক দাস পলাতক। গতকাল রাত ১২টা নাগাদ লেফুঙ্গা থানার পুলিশ নিয়ে রবীন্দ্র দাসের বাড়িতে যায় সাব ইন্সপেক্টার স্মৃতি কন্ঠ বর্ধন। তুলে নিয়ে যায় অভিযুক্তের পিতা রবীন্দ্র দাস কে। থানায় নিয়ে গিয়েই এস আই স্মৃতিকণ্ঠ বর্ধন এবং আরও এক পুলিশ অফিসার হামলে পড়ে কৃষি দপ্তরের ওয়ার্কার বয়স ৪৮ এর রবীন্দ্রের উপর। প্রচন্ড মারধোরের কারনে একসময় রক্তবমি শুরু হয় রবীন্দ্রবাবুর। তখন প্রায় তিনটা। এরপর থামে পুলিশের থার্ড ডিগ্রী। আজ আদালতে পেশ করা হলে মাননীয় বিচারপতি রবীন্দ্র বাবুর শরীরের এই ভয়াবহ ক্ষত দেখে আঁতকে উঠেন। এবং পুলিশের ভূমিকার নিন্দা করেন। জামিনে মুক্তি পেয়ে স্থানীয় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রবীন্দ্র দাস। আগামীকাল পুলিশের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন রবীন্দ্রবাবু। আজ জিবি হাসপাতালে চিকিৎসাধীন রবীন্দ্রবাবু আমাদের উনার শরীরের ক্ষত গুলি দেখিয়ে বলেন, এহেন জায়গা নেই আমাকে মারেনি। আমার পুরুষাঙ্গে বেধড়ক পিটিয়েছে বর্ধন। আমার সারা জীবনটাই বোধহয় আর বেঁচে থাকার আর কোন মানে নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন