বুধবার, ১৫ আগস্ট, ২০১২

মহাকাশেও উড়ল ভারতের জাতীয় পতাকা

নিউজ ডেস্ক, নিউ দিল্লি, ১৫ই আগস্ট(www.bengalinews.net)- মহাকাশ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা এলো ভারতীয়দের জন্য। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে জাতীয় পতাকা নেড়ে শুভেচ্ছা জানালেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। মহাকাশ থেকে দেশবাসীর প্রতি তাঁর বার্তা, ভারত সুন্দর দেশ। আমার বাবা গুজরাতের মানুষ। তাই আমি অর্ধেক ভারতীয়। ভারতীয় হিসেবে আমি গর্বিত। স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরে আমি গর্বিত। ভারতের মহান মানুষদের মনের জোরেই, বিশেষত মহাত্মা গাঁধীর অবদানে, স্বাধীনতা পেয়েছে আমাদের দেশ। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সুনীতা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরের উপর থেকে, পৃথিবীকে দেখতে ভারী সুন্দর লাগছে। জানিয়েছেন, ভারতকে মিস করছেন তিনি। পনেরোই জুলাই দ্বিতীয়বারের জন্য মহাকাশের উদ্দেশে পাড়ি দেন সুনীতা। আগামী নভেম্বরে তাঁর পৃথিবীতে ফেরার কথা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন