রবিবার, ২৬ আগস্ট, ২০১২
এক মন্ত্রীসহ প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারেন দশ বিধায়ক
নিউজ ডেস্ক, আগরতলা, ২৬ আগস্ট(www.bengalinews.net)- আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারেন রাজ্যের বর্তমান মন্ত্রী অনিল সরকার সহ কমপক্ষে নয়জন নির্বাচিত বিধায়ক। শনিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির বৈঠক। ইতিমধ্যেই অবশ্য সিপি আই এম-এর প্রার্থী তালিকা চূড়ান্ত বলে দাবী করেছেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক বিজন ধর। তবে খবর, চূড়ান্ত প্রার্থী তালিকার খসড়া ইতিমধ্যেই তৈরী। গতকালই তা পেশ করা হয়েছে পলিটব্যুরোর একমাত্র সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে। খবর তিনিই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত।
এদিকে শরীকদের মধ্যে আসন বন্টনের বিষয়টিও চূড়ান্ত করা হয়েছে ইতিমধ্যেই। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৫৬টি আসনে লড়বে সিপিআইএম। শরীকদের জন্য ছেড়ে দেয়া হবে চারটি আসন। পূর্বের নির্বাচনে অবশ্য পাঁচটি আসনই বরাদ্ধ ছিল বামফ্রন্টের শরীক তিনদল সিপিআই, ফরোয়ার্ড ব্লক এবং আরএসপি'র জন্য। কিন্তু শালগড়া কেন্দ্রের বিধায়ক পার্থ দাসের জাল তপশীলি জাতির শংসাপত্র নিয়ে ইতিমধ্যেই বেশ অস্বস্তিতে রয়েছে বামফ্রন্ট। তাছাড়া শালগড়া আসনটি ডিলিমিটেশানের কারনে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে। তাই আর এস পি'র এই আসনেও এবার প্রার্থী দেবে সিপিআইএম খুব সম্ভবত। এছাড়া ৫৬টি কেন্দ্রে কোন কোন প্রার্থী কে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে এনিয়েও আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তাছাড়া বিধায়ক পার্থ দাস ইস্যুতে পার্টির পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়েও আলোচনা হবে বলে খবর। খবর, সিপিআই কে আগরতলা বনমালীপুর এবং শান্তিরবাজার আসন দুটি দেয়া হবে। এই আসন দুটিতে অবশ্য ইতিপূর্বে সিপিআই প্রার্থীরাই প্রতিদন্ধী ছিল। এছাড়া বাকি দুটি আসন পাচ্ছে ফরোয়ার্ড ব্লক এবং আর এস পি। আসনগুলি হল আর কে পুর, এবং টাউন বড়দোয়ালি। আর এস পি শালগড়া আসনটি হারাচ্ছে। দুদিনের বৈঠক শেষেই ঘোষণা হতে পারে সিপিআইএম'র প্রথম পর্বের প্রার্থী তালিকা।
খবর এই তালিকা থেকে বাদ পড়তে পারেন, ফয়জুর রহমান, সুবোধ দাস, সমীর দেব সরকার, বিধুভূশণ মালাকার, অরুন চাকমা, নারায়ণ রূপিণী, নিরঞ্জন দেববর্মা, কেশব মজুমদার সহ বাঘাবাঘা কমরেডরা। তবে পার্টি অবশ্য শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বল ঠেলে দিয়েছে দলের মুখ তথা মুখ্যমন্ত্রী মানিক সরকারের কোর্টেই।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন