নিউজ ডেস্ক, ৬ ফেব্রুয়ারি- রবিবার শেষ হল ৩৬তম কলকাতা বইমেলা। ৩৭ তম কলকাতা বইমেলায় থিম কান্ট্রির মর্যাদা পাচ্ছে বাংলাদেশ। আগামী বছর ৩০ জানুয়ারি মেলা শুরু হবে, ২৯ জানুয়ারি উদ্বোধন।
রবিবার শেষদিনে মেলার মাঠে মানুষের স্রোত ছিল লক্ষণীয়। জনারণ্যে পরিণত হয় মিলনমেলা প্রাঙ্গন। ঠিক যেন দশমীর সন্ধের মন খারাপ। গত কয়েকদিন ধরে এত মানুষের সঙ্গে দেখা, মেলা বইয়ের মাঝে হারিয়ে যাওয়া - এবছরের মতো শেষ। মন যে খারাপ, তা অস্বীকার করা যায় না। তবে, সেসব পাত্তা না দিয়েই বইমেলার শেষদিনে জনস্রোতে ভেসে গেল মিলনমেলা।
ছুটির দিনে মেলার মাঠে তিল ধারণের জায়গা ছিল না। বড়দের সঙ্গে হাজির ছিল কচিকাঁচারাও। মেলার মাঠে উপস্থিত বইপ্রেমীরা যেন বলে উঠলেন, এক বছর পর আবার দেখা হবে। সেই অপেক্ষা নিয়েই বিষণ্ণ মনে পায়ে পায়ে ঘরে ফেরা। শুধু তসলিমা নাসরিনের 'নির্বাসন' প্রকাশ নিয়ে গীল্ডের ভূমিকাকে বাদ দিলে এবারের মেলা ছিল অনেকটাই প্রানবন্ত। বই বিক্রির পরিমাণও অতীতের সব রেকর্ড কে ভেঙ্গে দিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন