মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১২
উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট শুরু
নিউজ ডেস্ক, নিউদিল্লি- দেশের বৃহত্তম রাজ্যে (জনসংখ্যার নিরিখে) গণতন্ত্রের অগ্নিপরীক্ষা শুরু হচ্ছে আজ! বুধবার উত্তরপ্রদেশে ৭ দফার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। অওধ এবং তরাই অঞ্চলের ১০ জেলায় ৫৫টি আসনের ভোট হবে এই পর্বে। জন্য প্রার্থীর সংখ্যা, ৮৬২ । তার মধ্যে রয়েছেন ২ জন মন্ত্রী, ৩১ জন বিধায়ক এবং ১৫ জন প্রাক্তন মন্ত্রী। ভোটদাতার সংখ্যা ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি।
২০০৭ সালের বিধানসভা ভোটে কংগ্রেস এখান থেকে মাত্র ৩টি আসন পেয়েছিল। বহুজন সমাজ পার্টি পেয়েছিল ৩০টি আসন। সমাজবাদী পার্টি ও বিজেপি প্রার্থীরা জয়ী হয় যথাক্রমে ১৮ এবং ৪টি বিধানসভা কেন্দ্রে। তবে দু`বছরের মধ্যেই এই চিত্রটা আমূল বদলে যায়। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে এই অঞ্চলের ১০টি লোকসভা কেন্দ্রে ওড়ে কংগ্রেসের জয়পতাকা। একাধিক দুর্নীতির ঘটনায় অভিযুক্ত বিএসপির পক্ষে এবারের লড়াই বেশ কঠিন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পাশাপাশি সমাজবাদী পার্টির পুনরুত্থানের সম্ভাবনাও রয়েছে যথেষ্টই।
অন্য দিকে পরবর্তী পর্যায়ের ভোটের প্রচারে যুযুধান রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানউতোর ক্রমশ বেড়েই চলেছে। মঙ্গলবার কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এলাহাবাদে নির্বাচনী প্রচারসভায় বলেন, কোনও দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে ফের রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে রাজ্যে। দিগ্বিরাজার এই বক্তব্যের কড়া সমালোচনা করেন বিএসপি`র রাজ্য সভাপতি স্বামীপ্রসাদ মৌর্য ও সমাজবাদী সুপ্রিমো মুলায়ংম সিং যাদব। সেই সঙ্গে মুলায়েমর দাবি, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে রাজ্যকে মায়াবতী জমানার দুর্নীতি, অপশাসন ও অপরাধকরণ থেকে মুক্ত করবে তাঁর দল। অন্য দিকে ভাদোহিতে ভোটপ্রচারে এসে বাজপেয়ী জমানার `ইন্ডিয়া শাইনিং` প্রচারের কথা তুলে ধরে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাহুল গান্ধী।
এরই মঙ্গলবার ভোটের প্রচারে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বিজেপি সভাপতি নিতিন গডকড়ি এবং সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত রামপুরের সাংসদ তথা লোকমঞ্চ পার্টির নেত্রী জয়াপ্রদা। গাজিপুরে ভিড়ের চাপে ভেঙে পড়ে বিজেপি সভাপতির মঞ্চ। অন্যদিকে, অমর সিংয়ের সঙ্গে কুশীনগরে প্রচারে গিয়ে হেলিপ্যাডে পা পিছলে পড়ে গিয়ে চোট পান বলিউড-অভিনেত্রী জয়াপ্রদা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন