শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১২
৯০ এর দশক ফিরিয়ে আনতে চাইছে আলফা
নিউজ ডেস্ক, গুয়াহাটি, ৪ ফেব্রুয়ারি- আবার নব্বইয়ের দশকে ফিরে যেতে চাইছে পরেশ বড়ুয়ার আলফা। খবর প্রায় পাঁচশতাধিক আলফা জঙ্গী অসমের স্বাধীনতার লক্ষ্যে গোপন শিবিরে প্রশিক্ষণ নিচ্ছে। তাদের কাছে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ মারণাস্ত্র।
সম্প্রতি গুয়াহাটির একটি নিউজ চ্যানেল আলফার গোপন ডেরা থেকে ক্যামেরাবন্দী করেছে পরেশ বড়ুয়ার সাক্ষাৎকার। জঙ্গী শিবিরের প্রতিবেদক যে ছবি তুলেছে তাতে রীতিমতো চিন্তিত অসম সরকার সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই ছবি গুলিতে পরেশ বড়ুয়ার জঙ্গী শিবিরের বিপুল পরিমাণ অস্ত্রভাণ্ডারের ছবি প্রকাশ্যে এসেছে। কি নেই তাদের হাতে?? আলফার হাতে এখনও যে পরিমাণ অস্ত্র মজুত রয়েছে তা পৃথিবীর যেকোন জঙ্গী সংগঠনের অস্ত্র ভাণ্ডারের চেয়ে কম নয়। ডেনমার্কে তৈরি এ কে ৮১ এসল্ট রাইফেল, জার্মানির হেকলর এন্ড কচ সিরিজের মারণাস্ত্র, একে সিরিজের সব ধরনের অস্ত্রই রয়েছে পরেশ বড়ুয়ার জঙ্গী গোষ্ঠীর কাছে। এছাড়া এইচ কে -৫৫, এইচ কে-৩৩, এ-২, এস জি রাইফেল সবই রয়েছে আলফার কাছে। বিশ্বের অগ্রণী অস্ত্র প্রস্ততকারী প্রায় বেশীরভাগ দেশেরই মারণাস্ত্র রয়েছে তাদের কাছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, চেকশ্লাভিকিয়ার সিজেড পিস্তল, সিজেড-৭৫, সিজেড-৭৫ বি, সিজেড ওমেগার মতো অস্ত্রের পাশাপাশি রয়েছে অত্যাধুনিক ক্রুইজার পিস্তল, রাশিয়ার রকেট প্রপেল গ্র্যানেড, পিজি-৭ ভিএল, পিজি-৭ ভি আর সহ নানা ধরনের যুদ্ধাস্ত্রে সজ্জিত আলফা। তাইওয়ানের ইউনিভার্সাল মেশিনগান, ইজরায়েলের ইউজেডআই সিরিজের দুর্লভ সাবমেশিনগানের মতো দুর্লভ অস্ত্র ভাণ্ডারে সমৃদ্ধ আলফা। সম্প্রতি আলফার এক বিরাট অংশ সংগঠন ছেড়ে বেড়িয়ে এলেও শক্তির দিক থেকে যে এখনও যথেষ্ট শক্তিশালী আলফা তা আবারও পরিষ্কার ঐ প্রাইম নিউজ চ্যানেলের প্রতিবেদনে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন