শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১২
চিদম্বরমের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ বাতিল
নিউজ ডেস্ক, ৪ ফেব্রুয়ারি- সারা দেশ সকাল থেকে তাকিয়ে ছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী পি চিদম্বরমের ভাগ্যের দিকে। কিন্তু শেষ পর্যন্ত সুব্রহ্মনিয়ম স্বামীর আবেদন খারিজ করে দিল আদালত। বিষয়ে সুপ্রীম কোর্টের কি রায় দেয় তার দিকে। শনিবারের বারবেলায় পাটিয়ালা হাউসের বিশেষ সিবিআই আদালতে সুব্রহ্মনিয়ম স্বামীকে ডেকে আদালত পিটিশন খারিজ করে দেয়। এতে আপাতত নিস্তার পেয়ে গেলেন পি চিদম্বরম। শ্রীস্বামী প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন এটা আশ্চর্যজনক এবং অনভিপ্রেত। তিনি হাইকোর্টে আবার আবেদন করবেন বলেও জানিয়ে দিয়েছেন।
উল্লেখ্য শ্রীস্বামীর অভিযোগ ছিল, ২০০৮ সালের টুজি স্পেকট্রাম কেলেঙ্কারিতে আন্দিমুথু রাজার পাশাপাশি তত্কালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়প্পন চিদম্বরমও দায়ী। বৃহস্পতিবার স্পেকট্রাম বণ্টনে দুর্নীতির অভিযোগ মেনে ১২২টি লাইসেন্স বাতিল করলেও চিদম্বরমের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে কি না, তা নিয়ে কোনও রায় দেয়নি সুপ্রিম কোর্ট। বিষয়টি পাঠিয়ে দেওয়া হয়েছে বিশেষ সিবিআই আদালতের বিচারক ও পি সাইনির এজলাসে। শীর্ষ আদালতের নির্দেশ, আগামী দু`সপ্তাহের মধ্যে রায় দিতে হবে নিম্ন আদালতকে।
রাজনৈতিক বিশেষজ্ঞদেরও ধারণা, সিবিআই আদালত শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলে ইস্তফা দেওয়া ছাড়া অন্য কোনও পথ খোলা থাকবে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে। আর সে ক্ষেত্রে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রাকমূহূর্তে প্রবল বিড়ম্বনায় পড়বে কংগ্রেস। বস্তুত, বিজেপি সহ গোটা বিরোধী শিবির এখন এই আশাতেই রয়েছে।
কিন্তু সব আশাতেই আপাতত জল ঢেলে দিল ও পি সাইনির আদালত।
অন্য দিকে একের পর এক দুর্নীতির ঘটনায় প্রবল চাপে থাকা কংগ্রেস শিবিরে চলছিল উত্কণ্ঠার প্রহর। তবে ২৪ আকবর রোডের পরিচালকদের সামনে আশার আলো একটাই ছিল ২ ফেব্রুয়ারি বিচারপতি জি এস সিংভি ও বিচারপতি অশোককুমার গাঙ্গুলিকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ জানায়, স্পেকট্রাম বিলির ব্যাপারে চিদম্বরমের সঙ্গে তৎকালীন টেলকমমন্ত্রী এ রাজা আলোচনা করেছিলেন, এমন কোনও সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ বিচারবিভাগের সামনে পেশ করতে পারেনি অভিযোগকারী পক্ষ। সুপ্রিম কোর্টের এই মন্তব্যটুকু হাতিয়ার করেই আশা দেখছিলেন চিদম্বরম শিবির। এবং শেষ পর্যন্ত তাই হল।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন