বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২
আগরতলা থেকে অপহরণ সাব ইন্সপেক্টর, গুলিবিদ্ধ দুই টি এস আর
নিউজ ডেস্ক, আগরতলা, ২৭ সেপ্টেম্বর(www.bengalinews.net)- ইতিপূর্বে এক টি এস আর জওয়ান রোহিদ মিয়াঁ অস্ত্র নিয়ে পালিয়ে গিয়েছিল সন্ত্রাসবাদীদের ডেরায়।
আজ সন্ধ্যা রাতে আগরতলা শহরে আবার এক টি এস আর জওয়ান অপহরণ করলো প্রকাশ্যে এক সাব ইন্সপেক্টর কে। শুধু তাই নয় আরও দুই টি এস আর জওয়ান কে গুলি করে পালিয়ে
যায় অস্ত্র নিয়ে জঙ্গলে। সবমিলিয়ে প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি নয়তো আবার!
প্রতিদিনকার মত বৃহস্পতিবার রাতেও রুটিন টহলে বেরিয়েছিল রাজধানী পশ্চিম থানার পুলিশ ও টি এস আর জওয়ানরা। কর্নেল চৌহমুনীতে রাত ৮টা ৩০ নাগাদ আসলে হঠাৎ বহিঃরাজ্যের টি এস আর যুবক ঠাকুর দাস পাল তার আগ্নেয়াস্ত্র উচিয়ে ধরে পুলিশের সাব ইনস্পেক্টর দেবাশিষ সাহার দিকে।
প্রথমে শুন্যে এক রাউন্ড গুলি ছুঁড়ে, পরে আরেক রাউন্ড গুলি ছুঁড়ে রাস্তায়। এরপরই গাড়ীর চালককে নির্দেশ দেয় গাড়ী চালাতে। গুলির আওয়াজে চারপাশের মানুষ ছোটাছুটি করতে শুরু করে। এরই ফাঁকে ঐ জওয়ান সাব ইনস্পেক্টর দেবাশিষ সাহাকে বন্দুকের মুখে টি আর ০১-১০৩২ নম্বরের পুলিশের জীপে
করে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় আরও ২ রাউন্ড গুলি ছুঁড়ে ঐ জওয়ান। ঘটানার খবর ছড়িয়ে পড়তেই গোটা শহর জুড়ে আতংক দেখা দেয়।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে তুলাশিখরের বড়ইগুটা এলাকা থেকে গাড়ির চালক দিলীপ দাস ও সাব ইনস্পেক্টর দেবাশিষ সাহাকে উদ্ধার করেছে পুলিশ। তবে উন্মত্ত জওয়ান অস্ত্র সহ গভীর জঙ্গলে পালিয়ে গেছে। এদিকে খোয়াই হাজরাপাড়া টি এস আর ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করতে গেলে তাদের উদ্দেশ্যেও গুলি ছোড়ে ঐ উন্মত্ত জওয়ান।
ঘটনায় আরও দুই টি এস আর জওয়ান গুরুতর আহত হয়। তাদের পাঠানো হয়েছে স্থানীয় জিবি হাসাপাতেলে। উন্মত্ত ঐ জওয়ানকে আটক করতে জোড় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং টি এস আর। সন্দেহ করা হচ্ছে কোন সময় এস আই দেবাশিষ সাহার সঙ্গে ঐ টি এস আর জওয়ানের কোন পূর্ব শ্ত্রুতা ছিল।
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় বিরোধী দলনেতা রতন লাল নাথ। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে পুলিশ। যথোপযুক্ত ব্যাবস্থা নেয়া হবে ঐ টি এস আর জওয়ানের বিরুদ্ধে। সন্ধ্যা রাতে আগরতলা শহরের বুকে এই ধরনের ঘটনায় প্রচণ্ড আতঙ্ক বিরাজ করছে। প্রশ্ন দেখা দিয়েছে রাজ্যের সার্বিক নিরাপত্তা নিয়েও।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন