বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

মনমোহন জারদারী বৈঠকে উঠে এলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদ

তেহেরান, ৩১আগস্ট(www.bengalinews.net)- জোট নিরপেক্ষ দেশগুলির সংগঠন ন্যাম-এর শীর্ষ সম্মেলনে সন্ত্রাসবাদের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মনমোহন সদস্য দেশগুলি সন্ত্রাসবাদের বিপদের বিরুদ্ধে একযোগে লড়াই চালানোর আর্জি জানিয়েছেন। সংগঠনের অন্যতম সদস্য পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জোর সাওয়াল করেন। ভারতের প্রধানমন্ত্রী এবং পাক প্রেসিডেন্ট জারদারির বৈঠকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, গণবিধ্বংসী অস্ত্রের প্রসার এবং চোরাচালান ও ক্রমবর্ধমান সাইবার অপরাধকে গুরুতর বিপদ হিসেবে উল্লেখ করে এই বিপদগুলির বিরুদ্ধে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে লড়াই করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন উভয়েই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন