রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১২
অনুপকে ফেরাতে নয়াদিল্লির চাপ ঢাকাকে
নিউজ ডেস্ক, ৫ ফেব্রুয়ারি- বাংলাদেশের কারাগারে নিরাপত্তা হেফাজতে থাকা আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়াকে ভারতে হস্তান্তরের দাবী জানিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের একটি সূত্রে এখবর জানা গেছে। খবর গত সপ্তাহে ঢাকায় ভারত-বাংলাদেশের বিদেশ মন্ত্রকের আধিকারীকদের মধ্যে আলোচনায় এই দাবী জানানো হয়েছে। এই বৈঠকের উদ্দেশ্যই ছিল বন্দি বিনিময় চুক্তির ক্ষেত্র প্রস্তুত করা। গত নভেম্বর মাসেই এই বিষয়ে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল ভারত। অনুপ চেতিয়াকে হস্তান্তরের দাবির পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামী মোসেলউদ্দিনকে ফিরিয়ে দেয়ার পাল্টা দাবী জানায় বাংলাদেশ। বাংলাদেশের দাবী সে বর্তমানে ভারতে আত্মগোপন করে আছে। উল্লেখ্য ১৯৯৭ সাল থেকে দুই সহযোগী সহ বাংলাদেশে ধরা পড়ে অনুপ চেতিয়া। ২০০৫ সালেই তার কারাদণ্ডের মেয়াদ শেষ হয়। রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মাধ্যমে তিনি তৃতীয় কোন দেশে আশ্রয় চেয়েছেন। তবে অনুপকে বাংলাদেশ ফিরিয়ে দিতে সম্মত হয়েছে বলেই খবর।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন