সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১২
দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ
নিউজ ডেস্ক, নিউদিল্লি, ১৩ই ফেব্রুয়ারি- আজ বিকেল সাড়ে তিনটা নাগাদ ঔরঙ্গজেব রোডে ইজরায়েল দূতাবাসের সামনে এক বিস্ফোরণে আহত চারজন। ঘটনায় ইজরায়েল দূতাবাসের একটি ইনোভা গাড়ি তছনছ হয়ে যায়। ইজরায়েল দূতাবাসের এক আধিকারিকের পত্নী ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে মাত্র কিছুদুরেই প্রধানমন্ত্রীর বাসভবন। ধারনা করা হচ্ছে ঐ গাড়িকেই নিশানা করা হয়েছিল। গাড়িটির নাম্বার ১০৯ সিডি ৩৫ নীল রঙের নাম্বার প্লেট থেকেই স্পষ্ট যে এই গাড়িটি দূতাবাসের। ঘটনাস্থল থেকে খুব কাছেই ৭ রেসকোর্স বা প্রধানমন্ত্রীর বাসভবন এবং একটি পেট্রোল পাম্প রয়েছে।
সংশ্লিষ্ট এলাকায় কড়া নিরাপত্তা বেষ্টনি রয়েছে। এরমধ্যে কিভাবে এই বিস্ফোরণের ঘটনা এনিয়েই বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। উল্লেখ্য একটি বাইকে করেই দুষ্কৃতিরা বিস্ফোরণ ঘটায় বলে খবর। ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন, নিরপত্তা আধিকারিকরা। ইতিমধ্যেই সারা দিল্লিতেই রেড এলার্ট জারি করা হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন