শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১২
করিনা নয় কঙ্গনা
করিনার বদলে কঙ্গনা?
নিউজ ডেস্ক,২৫ ফেব্রুয়ারি (www.bengalinews.net)- ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই-এর দ্বিতীয় পর্বে করিনা কাপুরের পরিবর্তে কঙ্গনা রানাওয়াতকে নেওয়ার পরিকল্পনা চলছে এমনটাই খবর। মিলন লুথরিয়ার পরিচালনায় একতা কাপুর
প্রযোজিত এই ছবিটির প্রথম পর্ব ২০১০'এ মুক্তি পায়। সেই সময়েই বাণিজ্যিক সাফল্যের মুখ দেখে ছবিটি।
দ্বিতীয় পর্বে কঙ্গনা দাউদ ইব্রাহিমের প্রেমিকার ভূমিকায় অভিনয় করবেন। টিনসেল টাউনে গুঞ্জন, অভিনেত্রী মন্দাকিনীর আন্ডারওয়ার্ল্ড এর সঙ্গে জড়িয়ে পড়ার গল্পের অবলম্বনেই কঙ্গনার চরিত্রটি দৃশ্যায়িত হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন